জটিল রোগে আক্রান্ত মক্তার আলীর সাহায্যার্থে এগিয়ে আসার আহবান

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, মে ২১, ২০১৮

জটিল রোগে আক্রান্ত মক্তার আলীর সাহায্যার্থে এগিয়ে আসার আহবান

বড়লেখা প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য। প্যারালাইসিস রোগে দীর্ঘদিন থেকে ভূগছেন ক্বারী মক্তার আলী। দেখার কেউ নেই। অন্ন তো দুরের কথা সামান্য ঔষধটুকু খেয়েও একটু স্বস্থিবোধ করার সামর্থ নেই তার । মৃত্যু পথযাত্রী মক্তার আলীকে নিয়ে আমাদের প্রতিবেদন।
বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কবিরা গ্রামের বাসিন্দা মক্তার আলী। ৩ বছর যাবত প্যারালাইসিস এ তার হাত ডান হাত-পা অবস হয়ে গেছে। বাকশক্তি রুদ্ধ হয়ে গেছে তার। তবুও তিনি বলতে চান — আমি বাঁচতে চাই ! আমাকে বাঁচতে দিন! কিন্তু পাড়া প্রতিবেশী তো কেউই খোঁজ নিতে আসেনা তার । আর অনেকেই জানেনা তার এ অবস্থা । এহেন দুরাবস্থা অনুসন্ধানকালে মক্তার আলীর স্ত্রী বলেন- ‘ভাই কষ্ট আর ধরের না, আল্লাহ যদি দুইজনকে একসাথে দুনিয়া থেকে উঠাইয়া নিতেন’। কথাগুলো শুনে অবশ্যই কস্ট লাগছে দেখি কিছু করা যায় কিনা এমনি আশার বাণী শুনিয়ে এ প্রতিবেদক মক্তার আলীর বাড়ী ত্যাগ করেন। মানুষ মানুষের জন্য আসুন আমরা সকলে মিলে তাকে যতদিন বাঁচেন সুস্থভাবে বাচাঁর জন্য একটু হাত বাড়াই। ০১৮৫৪১২৩৪২৮ (মক্তার আলী) বিকাশ০১৭১৩৮১৩১২৪ (সময়চিত্র ফাউন্ডেশন) এই নাম্বারে যোগাযোগ সাহায্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি 707 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ