ঢাকা |
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬
স্টাফ রিপোর্টার ॥ আইনজীবির বাসায় চুরির মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ইদ্রিছ আলী (২৫) কে আটক করেছে পুলিশ। সে শহরের খোয়াই মুখ এলাকার বাসিন্দা হাসন আলীর পুত্র। গতকাল মঙ্গলবার রাত ৮ টায় চৌধুরীবাজার পুলিশ ফাঁড়ির নায়েক রফিকুল ইসলাম ও সদস্য জাহাঙ্গীর এবং ইকবালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে তাকে আটক করে। পুলিশ জানায় ২০০৮ সালে মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা আইনজীবি আজমান আলীর বাসায় চুরি হয়। এ মামলার এজাহারভুক্ত আসামী ইদ্রিছ। এতদিন সে আত্মগোপনে ছিল। আজ বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।