ঢাকা |
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৮
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিথি বড়ুয়া (২১) নামে এক উঠতি মডেল নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরের খুলশী থানা এলাকার হলি ক্রিসেন্ট হাসপাতালের সামনে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে।
তিথি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনার্স (অর্থনীতি) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি গ্রামের সাধন বড়ুয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, নগরের জিইসি মোড় থেকে কয়েকজন বন্ধুসহ একটি সিএনজি অটোরিকশাযোগে ফয়েজ লেক বিনোদনকেন্দ্রে যাচ্ছিলেন তিথি। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি খুলশী থানা এলাকার হলি ক্রিসেন্ট হাসপাতালের সামনে অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তিথিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।