ঘরে বসেই জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের প্রিমিয়াম জমা দেয়া যাবে

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৮

ঘরে বসেই জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের প্রিমিয়াম জমা দেয়া যাবে

এখন ঘরে বসেই জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের প্রিমিয়াম জমা দেয়া যাবে। অনলাইনে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যে কোনো বীমা গ্রাহক বা কোম্পানির কর্মকর্তা-কর্মচারী প্রিমিয়াম জমা দিতে পারবেন। দিন-রাত ২৪ ঘণ্টাই এ সুবিধা চালু থাকবে।

গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে জেনিথ ইসলামী লাইফ কর্তৃপক্ষ সম্প্রতি এ সুবিধা চালু করেছে। সোমবার জেনিথ লাইফের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেনিথ লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানান, এ প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো স্থান হতে কোম্পানির ওয়েবসাইটের অনলাইন পেমেন্ট অপশনে গিয়ে সিটি ব্যাংকের অ্যামেক্স, ভিসা/মাস্টার কার্ড, ডাচ-বাংলা ব্যাংকের ডিবিবিএল নেক্সাস কার্ড, মোবাইল ওয়েলেট (বিকাশ, রকেট, এম-ক্যাশ এবং টি-ক্যাশ), ট্রাস্ট ব্যাংকের ডেবিট কার্ড, ইসলামী ব্যাংকের ডেবিট কার্ডসহ যেকোনো ব্যাংকের ভিসা/মাস্টার কার্ড ও কিউ ক্যাশ ব্যবহার করে প্রিমিয়াম দিতে পারবেন।

বীমা গ্রাহকরা Policyholder Only বাটনে ক্লিক করে এবং উন্নয়ন ও দাফতরিক কর্মকর্তারা Employee Only বাটনে ক্লিক করে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহক বা কর্মকর্তাকে zenithlifebd.com/online-payment ঠিকানায় যেতে হবে।

ওয়েবসাইটের নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে প্রিমিয়াম দেয়া যাবে।

এই সংবাদটি 643 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ