ঢাকা |
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৬
বিশেষ প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারো কুলাউড়ার জয়চন্ডীতে ব্যক্তি উদ্যোগে সমাজের অসহায়, গরীব ও দিনমজুর পরিবারসহ ৫ শতাধিক মানুষের মাঝে ঈদের বিশেষ খাদ্য সামগ্রী (সেমাই, ময়দা, চিনি, তেল) বিতরণ করা হয়েছে। ঈদের দিন সকালে জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল গ্রামের মরহুম হাজী আতাউর রহমানের বাড়িতে মরহুমের সন্তানদের পক্ষ থেকে এ বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত প্রায় ২ শতাধিক কোমলমতি শিশুদের মাঝে ২ প্যাকেট করে বিস্কুট বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন মরহুম হাজী আতাউর রহমানের বড় ছেলে কুলাউড়া মোস্তফা কমিউনিটি সেন্টারের সত্বাধিকারী মোঃ মোস্তফা মিয়া, ২য় ছেলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া লিটল স্টার একাডেমির পরিচালক মোঃ আব্দুল হান্নান, ৩য় ছেলে কাজী মাওলানা মখলিছুর রহমান এবং ৪র্থ ছেলে কুলাউড়া ওলি এন্টারপ্রাইজের সত্বাধিকারী ও সাবেক ছাত্র নেতা মোঃ মুহিতুর রহমান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।