কুলাউড়া উপজেলা জাসদের সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৬

কুলাউড়া উপজেলা জাসদের সম্মেলন সম্পন্ন

কুলাউড়া উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সম্মেলন ১৬ জানুয়ারী শনিবার স্থানীয় জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু। কুলাউড়া উপজেলা জাসদের সহ-সভাপদি শফিক মিয়া মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুল মুনিম রুহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় সংসদের কৃষি সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, মুক্তিযোদ্ধা মনোয়ার আলী মনু, আশিকুর রহমান ফটিক, আব্দুল হাই মন্টু, রফিকুল ইসলাম টিপু, আশিষ কুমার ধর, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম শাহান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল। আলোচনা সভার আগে এক বিশাল র‌্যালী কুলাউড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বিজ্ঞপ্তি

এই সংবাদটি 441 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ