ঢাকা |
প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬
বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম এর নেতৃত্বে ৪ অক্টোবর মঙ্গলবার বরমচাল এলাকার বিভিন্ন হোটেল-রেস্তোরায় এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী পরিবেশন ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৪ হোটেলে এবং পাঠজাত পন্যের মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে ১টি মনোহারী দোকানসহ ৫টি ব্যবসা প্রতিষ্টানে অভিযান চালিয়ে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হলে দন্ডপ্রাপ্তরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করে। অভিযানে উপজেলা সেনেটারী ইন্সপেক্টার প্রশান্ত কুমার আধিত্য, পেশকার আজাদুল করিম চৌধুরী, এসআই হারুন আল রশীদসহ কুলাউড়া থানা পুলিশ অংশ নেয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।