ঢাকা |
প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তরে নানা টালবাহনা করছেন সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু মিয়া। উপজেলার সকল ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর আনুষ্টানিকভাবে সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। শরিফপুর ইউনিয়নে বর্তমান নির্বাচিত চেয়ারম্যানকে প্রশাসনের পক্ষ থেকে ৩ আগস্ট দায়িত্ব অর্পণ করলেও সাবেক চেয়ারম্যান চিনু মিয়া তা মানতে রাজি হচ্ছেন না। তিনি ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় জোর করে ক্ষমতায় থাকতে চান।
জানা যায়, সারাদেশে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ প্রার্থী তোফাজ্জল হোসেন চিনু মিয়াকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি প্রার্থী জুনাব আলী। ২১ জুন উপজেলা পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান হিসেবে জুনাব আলী শপথ গ্রহণ করেন।
ইতোমধ্যে উপজেলার ১৩ ইউনিয়নের আনুষ্টানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ৩ আগস্ট দায়িত্ব হস্তান্তরের দিন প্রশাাসনের পক্ষে প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মতলিব উপস্থিতিতে দায়িত্ব গ্রহন করেন বর্তমান চেয়ারম্যান জুনাব আলী। এদিন সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু মিয়া উপস্থিত থেকে তার দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি।
এ বিষয়ে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান জুনাব আলী জানান, উপজেলা প্রশাসন আমাকে চেয়ারম্যানের দায়িত্ব আনুষ্টানিকভাবে অর্পণ করেছেন। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি। প্রশাসনকে সাবেক চেয়ারম্যান উনার দায়িত্ব বুঝিয়ে দেন নাই।
এ ব্যাপারে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু মিয়া বলেন, আমি উচ্চ আদালতে আমার নির্বাচনী এলাকার ইউপি নির্বাচনের বিরুদ্ধে রিট আবেদন করেছি। বর্তমানে মামলা চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম জানান, আইনগতভাবে শপথ গ্রহনের মাধ্যমে চেয়ারম্যান জুনাব আলী দায়িত্ব পেয়েছেন। আনুষ্টানিকভাবে ৩ আগস্ট তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সাবেক চেয়ারম্যান প্রশাসনকে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় অপরাধ করেছেন। এই জন্য তার বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।