কুলাউড়ায় মোবাইল কোর্টে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৬

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম এর নেতৃত্বে ২০ জুন সোমবার কুলাউড়া শহরের দক্ষিনবাজার, ব্রাম্মনবাজার ও রবিরবাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পণ্যের পাঠজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পৌর শহরের ৪টি, রবিরবাজারে ২টি ও ব্রাম্মনবাজারে ৩টিসহ মোট ৯টি ব্যবসা প্রতিষ্টানে অভিযান পরিচালনা করে পণ্যের পাঠজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ধারা লংঘনের অপরাধে ৯ ব্যবসায়ীকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হলে দন্ডপ্রাপ্তরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করে। অভিযানে কুলাউড়া থানার এসআই দিদার, ইউএনও অফিসের পেশকার আজাদুল করিম চৌধুরীসহ পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।

এই সংবাদটি 330 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ