ঢাকা |
প্রকাশিত: ৫:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়ায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে জাতীয় পার্টিতে যোগদান করেছে অর্ধশত নেতাকর্মী। যোগদান উপলক্ষে কুলাউড়া পাবলিক লাইব্রেরিতে ১৬ ফেব্র“য়ারী মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা যুব সংহতির আহ্বায়ক আশরাফ উদ্দিন হিরোর পরিচালনা যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুব সংহতির সভাপতি মোঃ মুহিবুল কাদির চৌধুরী পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, সাবেক সাংগঠনিক এম. হাজির আলী, উপজেলা যুব সংহতির সদস্য সচিব সাইদুল ইসলাম পাখি প্রমুখ।
আলোচনা সভাশেষে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী সৈয়দ বাড়ীর মৃত সৈয়দ ইরসাদ আলী চেয়ারম্যানের উত্তোরসুরী ছাত্রলীগ নেতা সৈয়দ কৌশিকের নেতৃত্বে কাদিপুর ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ থেকে প্রায় অর্ধশত নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।