ঢাকা |
প্রকাশিত: ৫:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজারস্থ জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরই ছিনতাইকারীরা এক মহিলার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। ১৬ ফেব্র“য়ারী মঙ্গলবার বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখলেও ছিনতাইকারীদেরকে সনাক্ত করা সম্ভব হয়নি। ছিনতাইয়ের শিকার কৌলা গ্রামের মমতা বেগম (৫০) জানান, বিদেশ থেকে তার ভাইয়ের পাঠানো অর্থ উত্তোলন করতে দুপুর সাড়ে ১১টার দিকে জনতা ব্যাংকে আসেন। টাকা উত্তোলন শেষে সিড়িঁ দিয়ে নামার সময় নিছের সিড়িঁর সম্মুখে হঠাৎ ৩/৪জন ছিনতাইকারী এসে হাত ব্যাগে রাখা টাকা ছিনিয়ে নিয়ে যায়।
কুলাউড়া থানার এসআই নূর হোসেন জানান, তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্যাংক কর্তৃপক্ষ ও ভূক্তভোগীর ভাষ্যমতে ব্যাংকের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখলেও ছিনতাইকারী সনাক্ত করা যায়নি।
ব্যাংকের ম্যানেজার জয়ন্ত কুমার চন্দ জানান, ব্যাংকের বাইরে ঘটনাটি ঘটেছে। আমরা পুলিশের উপস্থিতিতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেছি। এতে কাউকে সনাক্ত করা যায়নি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।