কুলাউড়ায় ডাকাত সর্দার পাপ্পুসহ আটক-২

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৬

কুলাউড়ায় ডাকাত সর্দার পাপ্পুসহ আটক-২

কুলাউড়া প্রতিনিধিঃ  কুলাউড়া থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত সর্দার সাদিক হাসান পাপ্পু (২৫) ও মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী অরুন বৈদ্য (৪৫) কে আটক করেছে। গত শুক্রবার ভোর সাড়ে ৩টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

কুলাউড়া থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা গ্রামে ডাকাতির উদ্দেশ্যে ফারুক মিয়ার আকাশী গাছের বাগানে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাবার চেষ্টাকালে ডাকাত সর্দার পাপ্পুকে আটক করা সম্ভব হয়। বাকিরা পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে থাকা কয়েকটি দেশীয় অস্ত্র দা উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত সর্দার পাপ্পু কুলাউড়া, জুড়ি, রাজনগর থানার বিভিন্ন ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে পুলিশ জানায়। সে কুলাউড়া উপজেলার উত্তর লস্করপুর এলাকার কাবুল মিয়ার ছেলে।
এছাড়াও কুলাউড়া থানার বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী অরুন বৈদ্য (৪৫) কে আটক করা হয়েছে। সে একই উপজেলার হাসিমপুর গ্রামের মৃত কমল বৈদ্যের ছেলে।

এই সংবাদটি 656 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ