ঢাকা |
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৬
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কুলাউড়া উপজেলা শাখার সম্মেলন ২০১৬ ১৬ জানুয়ারি শনিবার স্থানীয় জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলন ১ম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু। কুলাউড়া উপজেলা জাসদের সিনিয়র সহ-সভাপতি শফিক মিয়া মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুল মুনিম রুহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মেলনের উদ্বোধক জাসদ কেন্দ্রীয় সংসদের কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ রাজা। বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম মনু, আশিকুর রহমান ফটিক, আব্দুল হাই মন্টু, রফিকুল ইসলাম টিপু, আশিষ কুমার ধর, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম শাহান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল। অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন বিশিষ্ট চা শ্রমিক নেতা বাবু শ্যাম নারায়ন গৌড়।
সম্মেলনের ২য় পর্বে মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিলারদের সরাসরি ভোটে মইনুল ইসলাম শামীম সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি এবং এডভোকেট বদরুল হোসেন ইকবাল বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে ঘোষনা করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।