ঢাকা |
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬
বিশেষ প্রতিনিধি: কুলাউড়ার বরমচাল ইউনিয়নের আলীনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে লিপ্ত হয়ে দু’পক্ষের ৬ জন আহত হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো, রিফাত আলী (৬০), সাইফুল ইসলাম উরুপে ফয়জুর (১৮), হালিমা বেগম (৫০) অপর পক্ষের জাহান উদ্দিন (২৬), ফরহাদ উদ্দিন (২০), শিরিন বেগম (২২)। তারা বর্তমানে কুলাউড়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগরে সাইফুল জমিতে কাজ করার সময় জাহান উদ্দিন বাধা প্রদান করেন। এসময় উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়।
বরমচাল ইউপি সদস্য কেরামত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।