ঢাকা |
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৬
বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলায় আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি পৃথক পৃথকভাবে চেয়ারম্যান পদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থীরা হলেন, বরমচাল ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান, ভূকশিমইল ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, জয়চন্ডী ইউনিয়নে আব্দুর রব মাহবুব, ব্রাহ্মণবাজার ইউনিয়নে মোঃ মমদুদ হোসেন, কাদিপুর ইউনিয়নে সেলিম আহমেদ, কুলাউড়া ইউনিয়নে লুৎফুর রহমান চৌধুরী এবং রাউৎগাও ইউনিয়নে আকবর আলী সোহাগ।
বিএনপির প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ, রাউৎগাও ইউনিয়নে সাবেক ভিপি আব্দুল মুহিত সোহেল, কাদিপুর ইউনিয়নে হাবিবুর রহমান ছালাম, কুলাউড়া ইউনিয়নে সুফিয়ান আহমদ, বরমচাল ইউনিয়নে আব্দুল মোক্তাদির মুক্তার, ভূকশিমইল ইউনিয়নে আজিজুর রহমান মনির, জয়চন্ডি ইউনিয়নে হাজী রুমেল খাঁন।
জাপার প্রার্থীরা হলেন ভাটেরা ইউনিয়নে আকমল হোসেন তালুকদার, ভুকশিমইল ইউনিয়নে আব্দুল আজিজ, ব্রাহ্মণবাজার ইউনিয়নে জয়নাল আবেদীন খান, কুলাউড়া ইউনিয়নে আলহাজ্ব সৈয়দ জয়নাল আবেদীন ফুল মিয়া, কাদিপুর ইউনিয়নে সৈয়দ কৌশিক আহমদ, কর্মধা ইউনিয়নে সোয়াগ মিয়া, টিলাগাঁও ইউনিয়নে সেলিম উদ্দিন তালুকদার, হাজীপুর ইউনিয়নে হারুনুর রশীদ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।