কুলাউড়ায় আওয়ামী লীগের দু’গ্র“পের ধাওয়া পাল্টা ধাওয়া আহত-১০

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৬

কুলাউড়ায় আওয়ামী লীগের দু’গ্র“পের ধাওয়া পাল্টা ধাওয়া আহত-১০

বিশেষ প্রতিনিধি সিলেট আগমনকে স্বাগত জানিয়ে ২০ জানুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুলাউড়ায় আওয়ামীলীগের দু’গ্র“প পৃথক মিছিল বের করলে ধাওয়া পাল্টা ধাওয়ায় এক ছাত্রলীগ কর্মী, পথচারিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশংকা রয়েছে।
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৬টায় শহরে একটি মিছিল বের করেন। মিছিলে ছিলেন আওয়ামীলীগ থেকে বহিস্কৃত ও কুলাউড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ। মিছিলটি আওয়ামীলীগ অফিস থেকে শুরু হয়ে শহরের উত্তরবাজারে যায়। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিগত পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী একেএম শফি আহমদ সলমানের নেতৃত্বে আরেকটি মিছিল বের করেন। মুহুর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষকালে বিক্ষুব্ধ হামলাকারীরা শহরের আদিল স্টোর নামক দোকান থেকে ক্রিকেট ব্যাট লুট করে নেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর সমর্থকরা জানান, প্রতিপক্ষের মিছিলটি পেছন থেকে তাদের ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ছাত্রলীগের কর্মী পায়েল ওরফে রুবেস (২৬) এবং ভয়ে ছুটতে গিয়ে পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম সফি আহমদ সলমান জানান, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বহিস্কৃতকে নিয়ে মিছিল করা এটা প্রধানমন্ত্রীকে ঠাট্রার শামিল। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এসময় বহিষ্কৃতদের ধাওয়া করেছে।

এই সংবাদটি 473 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ