কুলাউড়ার ৬ ইউনিয়নে নির্বাচন ৭ মে

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬

বিশেষ প্রতিনিধি: আগামী ৭ মে অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিলে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১০ ও ১১ এপ্রিল।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।
চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং কর্মকর্তারা। এ ধাপে নির্বাচন হবে কুলাউড়ার পৃথিমপাশা, কর্মধা, টিলাগাও, হাজীপুর, শরিফপুর ও ভাটেরা ইউনিয়ন।

এই সংবাদটি 340 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ