ঢাকা |
প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু ও সকল ইউপি সদস্যরা দায়িত্ব নিয়েছেন।
১০ আগস্ট বুধবার হাজিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এক সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর সভাপতিত্বে ও ইউপি সদস্য মনিরুজ্জান হেলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপমহাদেশের প্রখ্যাত জীন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, হাজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী ও মোঃ মাহমুদ আলী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মহসিন পারভেজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহিন আহমদ, সমাজ সেবক আব্দুল ওয়াদুদ বক্স, তরুণ সংগঠক ও সংবাদকর্মী মাহফুজ শাকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পল্লী বিদ্যুৎ পরিচালক ও মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, দৈনিক ভোরের ডাক কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন দৈনিক উত্তরপূর্ব কুলাউড়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস, মানব ঠিকানার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ জসিম চৌধুরী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপস্থিত হোন ইনকিলাব প্রতিনিধি প্রভাষক মানজুরুল হক, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, দৈনিক সিলেট সুরমা প্রতিনিধি শরীফ আহমেদ, দৈনিক কাজিরবাজার প্রতিনিধি শাহ আলম শামীম, সমাজসেবক নাজিম আহমদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রাজা মিয়া, গুলজার আহমদ, কবির বক্স, শেখ আব্দর রউফ, প্রবাসী জামাল আহমদ,আব্দুল লতিফ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী চেয়ারম্যান মোঃ মাহমুদ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের প্রতিনিধি বিআরডিবির প্রকল্প কর্মকর্তা আছলাতুন চৌধুরী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর হাতে দায়িত্ব হস্তান্তর করেন। চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু তাঁর বক্তব্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন। এবং গোটা সাংবাদিক সমাজের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা চেয়েছেন এবং বলেছেন সিলেট বিভাগের সকল সাংবাদিকদের জন্য হাজিপুর ইউনিয়নের দরজা খোলা থাকবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।