ঢাকা |
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের বাসিন্দা মোঃ মুজিবুল হক মাস্টারের স্ত্রী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক, জলিল মোবাইল এন্ড টেকনোলজির সত্ত্বাধিকারী মোঃ আব্দুল জলিলের মাতা মোছাঃ আছিয়া বেগম আর নেই (ইন্নালিল¬াহি….. রাজিউন)। তিনি ১১ মার্চ শুক্রবার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজারস্থ নূরজাহান ক্লিনিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্বামী, ৭ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১২ মার্চ শনিবার মনসুর আশরাফিয়া মাদ্রাসায় দুপুর ২টায় জানাযার নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আগামীকাল ১৪ মার্চ মঙ্গলবার নিজবাড়িতে কুলখানি সম্পন্ন হবে। উক্ত কুলখানিতে উপস্থিত হয়ে মরহুমার রূহের মাগফিরাত ও উপস্থিতি কামনা করছেন পুত্র মো. আব্দুল জলিল।
শোক প্রকাশ ঃ তরুন ব্যবসায়ী আব্দুল জলিলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি এম এম শাহীন, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের জনপ্রিয় চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সম্মানিত কার্যকরী সদস্য প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক জাফর আহমদ গিলমান, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়ার সংলাপ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, সংযুক্ত আরব আমিরাত আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, বাংলামেইলের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সেলিম আহমদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল, সাংবাদিক আব্দুল আহাদ ও প্রবাসের প্রহরের বার্তা সম্পাদক মাহফুজ শাকিল প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।