ইমেইল ইনবক্স :পায়ে হেঁটে সিলেট গেল বিয়ানীবাজারের দুই কলেজ শিক্ষার্থী

প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

ইমেইল ইনবক্স :পায়ে হেঁটে সিলেট গেল বিয়ানীবাজারের দুই কলেজ শিক্ষার্থী

পুর্ব যুগে  গাড়ী  চলাচলের তেমন ব্যবস্তা ছিলনা    বিয়ানীবাজারের মানুষজন পায়ে হেঁটে সিলেট যাতায়াত করতেন। আধুনিক এ যুগে কেউ পায়ে হেঁটে ৫৪ কিলোমিটার পাড়ি দিয়ে সিলেট যাওয়ার কথা চিন্তা অবান্তর বলেই মনে করবে। অবান্তর হলেও কৌতুল বশতঃ ঠিক এ কাজটি করেছেন বিয়ানীবাজার সরকারি কলেজের বিবিএস (১ম বর্ষ) শিক্ষার্থী  সাকের আহমদ ও দুবাগ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এমরান আলমগীর।

বুধবার সকাল ৬টায় রওয়ানা দেন তারা। ৯ ঘন্টা ১০ মিনিট হেঁটে সিলেট পোঁছান বিকাল ৩.১০ মিনিটে। বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের নাট্য কর্মী শিক্ষার্থী সাকের আহমদ বলেন, সিলেটে হেঁটে যাওয়ার চিন্তা মাথায় আসতেই ঠিক করি কয়েকদিনের মধ্যে যেতে হবে। সঙ্গীও পেয়ে যাই। আগামীতে রাজধানী ঢাকাসহ সারা দেশ হেঁটে ঘুরে দেখার ইচ্ছে রয়েছে।

এই সংবাদটি 400 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ