ঢাকা |
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮
স্টাফ রিপোর্ট: বড়লেখা উপজেলার ইটাউরি আইডিয়াল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ও জাকারিয়া ব্রাদার্স স্টোরের সৌজন্যে ‘মানবতার দেয়াল’ স্থাপন করা হয়েছে।

রোববার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় কানলী ব্রীজ সন্নিকটে মানবতার দেয়াল উদ্বোধন করেন কুড়ার বাজার কলেজের অধ্যক্ষ আজিম উদ্দিন। তানভীর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সময়চিত্র পত্রিকার সম্পাদক এম.ফয়জুল হক শিমুল, সমাজসেবী মোস্তুফা উদ্দিন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য সাজু আহমদ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য শামীম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন- মানুষ মানুষের জন্য কেউ প্রয়োজনের কথা বলতে পারেনা। তাই মানবতার কল্যাণে উন্মুক্ত হলো এ দেয়াল। আসুন আমরা একে অপরকে হাত বাড়িয়ে দেই। দেয়াল স্থাপনের মাধ্যমে ‘দিতে গর্ববোধ করবেন না, নিতে লজ্জা পাবেন না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একে অপরের উপকারে আসার আহবান জানানো হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।