ইউ.পি নির্বাচন: বড়লেখায় সম্ভাব্য প্রার্থীরা কুশল বিনিময় ও উঠান বৈঠকে ব্যস্ত

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬

ইউ.পি নির্বাচন: বড়লেখায় সম্ভাব্য প্রার্থীরা কুশল বিনিময় ও উঠান বৈঠকে ব্যস্ত

 

 

এম. ফয়জুল হক শিমুল/এম. মছব্বির আলী : বড়লেখা উপজেলা জুড়ে এখন ইউনিয়ন পরিষদের নির্বাচনের আমেজ বইছে। উপজেলার ১০টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিলবোর্ড লিফলেট পোষ্টার বাজার, অফিস-আদালতপাড়া, মহল্লা, অলি-গলিতে ছেয়ে গেছে। এখনকার সম্ভাব্য প্রার্থীদের আনাগুনায় মুখরিত নিয়মিত হোটেলগুলোতেও  এ নিয়ে প্রার্থীদের পক্ষে বিপক্ষে চুলছেড়া বিশ্লেষন চলছে।  মনে হচ্ছে যে সপ্তাহের পর নির্বাচন। এখানে সরকার দল আওয়ামীলীগ, বিএনপি, জামায়াতে ইসলাম ও সতন্ত্র প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্র“তি দিচ্ছেন। এবার দলীয় প্রতীকে নির্বাচন করতে প্রার্থীরা তাদের শীর্ষ নেতাদের কাছে ঘন ঘন যাতায়াত করতে দেখা যাচ্ছে। সরকার দলের প্রার্থীদের তালিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় তাদের থেকে তুলনামূলক কম। সরকার দলের তৃণমূল নেতাদের দাবী পরিক্ষিত দলীয় ভালো যাকে সব সময় কাছে পাওয়া যায় এবং নির্ভেজালি এবং সকল পেশা ও ধর্মের লোকদের প্রার্থী দেয়ার দাবী করেন। ১০ ইউনিয়নে সম্ভাব্য যারা প্রার্থী হবেন বলে শুনা যাচ্ছে তারা হলেন-

বর্ণি ইউনিয়ন ঃ বিএনপির সমর্থক বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন। সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এনাম আহমদ। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম আহমদ। উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারী ফয়ছল আহমদ।

দাসেরবাজার ইউনিয়ন ঃ বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সদস্য মাতাব উদ্দিন মাতাই। বিএনপির সমর্থক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কমর উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ স্বúন চক্রবর্র্তী, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজব আলী, বিএনপি সমর্থক মাহবুবুব রহমান, উপজেলা জাতীয় যুব সংহতির  প্রচার সম্পাদক কাদির সুলতান জেবুল ও প্রবাসী জিয়াউর রহমান ।

নিজ বাহাদুরপুর ইউনিয়ন ঃ বিএনপি সমর্থক বর্তমান চেয়ারম্যান আলাল উদ্দিন, এছাড়া মাঠে রয়েছেন চান্দগ্রামের মুক্তিযোদ্ধা সোলায়মান মিয়ার ছেলে উপজেলা যুবলীগের সদস্য মুক্তিযোদ্ধা সোলেমান  একাডেমির প্রতিষ্টাতা চান্দগ্রাম আনোয়ারুল উলুম মাদ্রাসার সভাপতি ব্যবসায়ী আলহাজ্জ ময়নুল ইসলাম। নোটারিয়ান ওয়াহিদুর রহমান তিনি মাঝে মধ্যে সিলেট থেকে এসে উকি ঝুঁকি দিয়ে যান। ইউপি সদস্য ইউনিয়ন আওয়মীলীগ ও যুবলীগের সদস্য ছলিম উদ্দিন, বিএনপি নেতা ইউপি সদস্য মিছবাউল হক মিনু ও শরিফ উদ্দিন বাবলু ।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন ঃ জামায়াতে ইসলামীর সমর্থক বর্তমান চেয়ারম্যান আকবর আলী। এখানে তার সাথে নির্বাচন করতে সম্ভাব্য তালিকায় রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আহমদ জোবায়ের লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রফিক উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মুমিনুল ইসলাম টনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুস শহিদ খান।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ঃ বর্তমান চেয়রম্যান নাহিদ আহমদ বাবল,ু এখানে  আওয়ামীলীগের একক সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সাবেক চেয়াম্যান আব্দুল জব্বার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ।

বড়লেখা সদর ইউনিয়ন ঃ বর্তমান চেয়ারম্যান স্থানীয় এমপির ভাগ্নে যুবলীগ নেতা সোয়েব আহমদ এবারও নির্বাচন করতে মাঠে রয়েছেন। এখানে সাবেক চেয়ারম্যান বড়লেখা উপজেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন কাজ চালিয়ে যাচ্ছেন ।

তালিমপুর ইউনিয়ন ঃ বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক  সুনাম উদ্দিন সুনাই বন্দু, তার সাথে রয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও জালালাবাদ ফাউন্ডেশনের সদস্য মোঃ আব্দুল কাদির। মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা এখলাছুর রহমান এখলাই সাবেক চেয়ারম্যান সুরমান আলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি দাস, নজরুল ইসলাম হীরা ও ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন।

দক্ষিণভাগ ইউনিয়ন (উঃ) ঃ বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম, দু’বারের সাবেক ইউপি সদস্য কাতার শাখার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েনের তথা সিলেট বিভাগীয় সংগঠন কাতারে জয়েন্ট সেক্রেটারী মখলিছুর রহমান, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এনাম আহমদ, বিএনপি এখানে ফয়জুল হক না ময়নুল হক দু’ভাইয়ের মধ্যে কে হবেন প্রার্থী এ নিয়ে তাদের মধ্যে লড়াই চলছে। এখানে দুবাই প্রবাসী ও আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল ফুলু জামায়াত সমর্থক সিলেট এমসি কলেজের মেধাবী ছাত্র সাবেক ছাত্র নেতা সমাজ সেবক জবরুল ইসলাম জবলু।

সুজানগর ইউনিয়ন ঃ বিএনপি সমর্থক বর্তমান চেয়ারম্যান নছিব আলী আবারো নির্বাচন করবেন বলে জানান। আওয়ামীলীগের সভাপতি ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুজানগর পাথারিয়া কলেজের গভর্নিং বডির সদস্য, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাবেক ফুটবলার ইমরুল ইসলাম লাল, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, এখানে বদরুল ইসলাম নামে এক দানশীল ব্যাক্তিত্ব দীর্ঘ দিন থেকে সমাজের লোকদের আর্থিক অনুদান রাস্তা, ঘাট, মসজিদ, মন্দিরসহ ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির, স্কুল, মাদ্রসা শিক্ষার্থীর পোষাক, বদরুল ইসলাম মেধাবৃত্তি প্রকল্পের মাধ্যমে এলাকার অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হওয়ায়। বদরুল মানুষের মধ্যে স্থান করে নিয়েছেন তিনি এবার সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে। এখানে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আজিমগঞ্জ বাজার বনিক সমিতির সেক্রেটারী ক্রীড়া ব্যক্তিত্ব  তরুণ সমাজ সেবক নাদের আহমদ ।

দক্ষিণভাগ ইউনিয়ন (দঃ) ঃ বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে অনেক নিরীহ ব্যক্তি কে শারিরিক ও মানুষিক নির্যাতন ছাড়াও তার নানা অপকর্মের কারনে তাকে এবার দলীয় মনোয়ন না দিতে আওয়ামীলীগের সমর্থক ৫ সম্ভাব্য প্রার্থী ও ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগ নেতৃবৃন্দরা একত্রিত হয়ে হুইপ এর নিকট নালিশ প্রদান করেন, এবারও তিনি প্রার্থী তালিকায় রয়েছেন। সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক সুব্রত দাস শিমুল, আওয়ামীলীগের সভাপতি হাজী তাজ উদ্দিন আহমদ লতা মিয়া, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম. সামছুল হক, সাবেক এমপি মরহুম ইমান উদ্দিন এর ভাতিজা সাবেক চেয়ারম্যান মরহুম গিয়াস উদ্দিন এর বড় ছেলে মহিউদ্দিন আহমদ আদনান, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট গোলাম রব্বানি, উপজেলার বিএনপির সহ-সভাপতি আলহাজ্জ আব্দুল মুকিত লুলু, ইউপি সদস্য যুবদল নেতা ইকবাল হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম টেক্কা চেয়ারম্যান পদে নির্বাচন করতে দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছেন।

এই সংবাদটি 894 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ