ঢাকা |
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি : পাবলিক ফিন্যান্স সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। ২ নভেম্বর বুধবার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দর ত্যাগ করেন। সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়ির সদস্য হিসেবে এ সেমিনারে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ৩-৪ নভেম্বর এ সেমিনার শ্রীলঙ্কার রাজধারী কলম্বতে অনুষ্ঠিত হচ্ছে। ‘এনহানসিং পাবলিক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং টু প্রোমোট গ্রোথ ইন সাউথ এশিয়া শীর্ষক এ সেমিনারে বাংলাদেশ ছাড়াও সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এ সেমিনারে বিশ্বব্যাংক ও এডিবি’র প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। বিশ্বব্যাংকের অর্থায়নে চার্টার্ড অ্যাকাউন্টেট এসোসিয়েশনের আয়োজনে এ সেমিনারে আব্দুস শহীদ এমপি প্রথম প্যানেল স্পিকারের দায়িত্ব পালন ও বক্তব্য রাখবেন। উল্লেখ্য তিনিই দেশের পক্ষে একমাত্র প্রতিনিধি। গতকাল বুধবার দুপুরে সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি মঠোফনে এ তথ্য জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।