ঢাকা |
প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কৃতি সন্তান অধ্যাপক রফিকুর রহমান বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ১৩ নভেম্বর রোববার বিকেলে কমলগঞ্জে অধ্যাপক রফিকুর রহমান এর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক খালেদ পারভেজ বখশ্, সদস্য বাবু অজয় দাস, আব্দুল বারী, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান, মাহমুদুর রহমান ফটিক ও শহিদুর রহমান, যুবলীগ নেতা মামুনুর রশীদ, ছাত্রলীগনেতা মোঃ জহিরুল ইসলাম জহির, নিয়াজুল তায়েফ ও আজিজুর রহমান, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।