ঢাকা |
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। রোববার রাতে তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন, স্থাপন ও পরিচালনার জন্য নিম্নবর্ণিত ফি নির্ধারণ করা হলো। নিবন্ধন ফি ১০ হাজার টাকা, প্রতিবছর নিবন্ধন নবায়ন ফি ৫ হাজার টাকা, এক মাসের মধ্যে পরিশোধ করলে সারচার্জ ২ হাজার টাকা ও এক মাসের মধ্যে পরিশোধ না করলে সারচার্জ ৫ হাজার টাকা।’
আরেক আদেশে বলা হয়েছে, ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত ২০২০)’ অনুযায়ী কমিশন গঠন না হওয়া পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের কার্যক্রম গ্রহণের জন্য তথ্য অধিদপ্তরকে ক্ষমতা দেয়া হল।’
নিবন্ধনের জন্য অনুমোদিত নিবন্ধন ফরম তথ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে জানিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রতি মাসের ৫ তারিখের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে তথ্য অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।
এরআগে প্রথম ধাপে ৩৪টি অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয়ার পর পোর্টালের নিবন্ধন ও পরিচালনার জন্য ফি নির্ধারণ করে তা অর্থ বিভাগে পাঠায় তথ্য মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই প্রথম ধাপে ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর গত ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনকেও নিবন্ধনের অনুমতি দেয়া হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।