পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ৯ জুন

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

স্টাফ রিপোর্টার:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ওইদিন দুপুর ২টায় সভাটি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

এখানে উল্লেখ্য যে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স গত ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এবার কত দেয় তা ওই সভায় ঠিক হবে।

এই সংবাদটি 1215 বার পঠিত হয়েছে