আশংকাজনক হারে বাড়ছে লাশের খবর: কুলাউড়া-কমলগঞ্জ-রাজনগর ও বড়লেখায় ৩ দিনে ৪ টি লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৬

আশংকাজনক হারে বাড়ছে লাশের খবর: কুলাউড়া-কমলগঞ্জ-রাজনগর ও বড়লেখায় ৩ দিনে ৪ টি লাশ উদ্ধার

 

কুলাউড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুলাউড়া থেকে সংবাদদাতা : কুলাউড়ায় ৫ম শ্রেণীতে পড়–য়া সোহেনা বেগম (১১), নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের গৌড়ি শংকর এলাকার আব্দুল জলিলের স্ত্রী হোছনেয়ারা বেগম প্রতি দিনের মত ২৩ মার্চ বুধবার সকালে বাড়িতে মেয়ে সোহেনাকে একা রেখে অন্যের বাড়ীতে কাজ করতে যান। দুপুরে বাড়ীতে এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখে এক পর্যায়ে দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ করে সোহেনার ঝুলন্ত লাশ দেখে পুলিশ কে খবর দেন স্বজনরা। ঘটনার সত্যতা থানার পুলিশের এসআই আনোয়ার জানান সোহেনা গৌড়ি শংকর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জে নারী চা শ্রমিকের লাশ উদ্ধার
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্তিঙ্গা চাবাগান এলাকা থেকে সিমা উড়াং (২৫) নামে এক নারী চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ মার্চ মঙ্গলবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সিমা উড়াং মৃতিঙ্গা চা বাগানের চা শ্রমিক আদিল উড়াং এর স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মৃর্তিঙ্গা চা বাগানের ৮নং সেকশনের ভেতর একটি আকাশনি গাছের ডালে সিমা উড়াং এর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চা শ্রমিকরা বাগান ম্যানেজারকে খবর দেয়। পরে ম্যানেজার পুলিশকে খবর দিলে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমীন ও ফরিদ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমীন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। ঘটনার পুলিশী তদন্ত চলছে। সিমা উড়াং-এর স্বামী আদিল উড়াং বলেন, সে মানসিক বিকারগ্রস্থ ছিল। সোমবার রাতে কখন কিভাবে ঘর থেকে বের হয়ে গেছে তা কেউ বলতে পারছেন না। কমলগঞ্জ থানার অফির্সাস ইনচার্জ বদরুল হাসান জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদেন্তর পর জানা যাবে।
রাজনগরে মনু নদী থেকে শেকল বাধা অবস্থায় কিশোরের লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ৩ ঘন্টা পর মনু নদী থেকে শেকলে বাধা শিপলু মিয়া (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ মার্চ বুধবার বিকাল ৪টার দিকে ডুবুরিদের সাহায্যে লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর গ্রামের সাদ মিয়ার ছেলে শিপলু মিয়া শেকল নিয়ে মনু নদীর দক্ষিণ পারে যাওয়ার কথা ছিল দুপুরে। গায়ে শেকল পেঁছিয়ে নদী পার হতে গিয়ে মাঝ নদীতে তলিয়ে যায়। দুপুর থেকে নদীতে অনেক খোঁজাখুজির পরও তার কোন সন্ধান না পাওয়ায় ডুবুরি নিয়ে আসা হয়। পরে বিকালে তার লাশ উদ্ধার করা হয়। সে তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেণির ছাত্র। রাজনগর থানার এসআই মোঃ শাহিন মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে মৌলভীবাজার হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান জানান, নৌকা বাধার শিকল গলায় পেছিয়ে নদী পার হতে গিয়ে সে ডুবে গেছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ বলেন, গলায় শেকল পেঁছিয়ে নদী পার হওয়ার সময় ডুবে গিয়েছিল। পরে ডুবুরির সাহায্যে লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বড়লেখায় অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু
স্টাফ রিপোর্টার:
বড়লেখায় অন্তঃস্বত্তা এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। ২১ মার্চ সোমবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। জানা যায় উপজেলার সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামের আব্দুর রহমানের কাতার প্রবাসী ছেলে ছাদিকুর রহমানের (২৮) স্ত্রী গৃহবধু শরিফা বেগমের (২১) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বাশুড়ি মিনারা বেগম, দুই ননদ হুমায়রা বেগম ও হাজেরা বেগমকে পুলিশ আটক করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সাথে প্রায় ৮ মাস পূর্বে গাজিটেকা নাজিরেরচক গ্রামের আব্দুল মালিকের মেয়ে শরিফা বেগমের বিয়ে হয় সাদিকুরের সাথে । দুই মাসের অন্তঃস্বত্তা গৃহবধুর শ্বশুর বাড়ি হতে বাবার বাড়িতে রোববার রাত তিনটায় পেটের ব্যথায় শরিফা বেগম মারা যাওয়ার খবর পাঠানো হয়। নিহতের বাবা-মা ও বোনেরা লাশ দেখে আঘাতের চিহ্ন দেখে থানায় খবর দেন।
সোমবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত গৃহবধুর বাবা আব্দুল মালিক অভিযোগ করেন লাশের গলায়, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে তাদের সন্দেহ পেটের ব্যথায় নয়, শ্বাশুড়ি ও দুই ননদ শ্বাসরুদ্ধ করে তার মেয়েকে হত্যা করেছে।
বড়লেখা থানার এসআই আনোয়ার হোসেন প্রতিবেদকে জানান, গৃহবধুর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শ্বাশুড়ি ও দুই ননদকে আটক করেছে পুলিশ। ময়না তদন্ত রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে হত্যা, অসুখ জনিত মৃত্যু নাকি আত্মহত্যা।

এই সংবাদটি 1355 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ