শ্রীমঙ্গলে চা কইন্যা ধর্ষনের শিকার

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল মির্জাপুর এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্রী ও চা শ্রমিক কইন্যা ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে শ্রীমঙ্গল থানায় জিতু মিয়া নামের এক বখাটের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ধর্ষনের শিকার ওই স্কুল ছাত্রীকে থানা হেফাজতে নিয়ে মেডিকেল পরিক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানান, মির্জাপুর চা বাগান এলাকার বাসীন্দা ধর্ষনের শিকার মেয়ের পিতা মাতা বুধবার দুপুরে কাজে চলে গেলে মেয়েটি বাড়ীতে একা ছিল। ওই সুযোগে বখাটে ধর্ষক পাহাড়তলী এলাকার দরবেশ মিয়ার ছেলে রাকিব আলী ওরফে জিতু মিয়া তাকে ঘরে একা পেয়ে জোড় পুর্বক তাকে ধর্ষন করে পালিয়ে যায়। পুলিশ জানায় এ ঘটনায় মামলা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ধর্ষক জিতুকে আটক করতে পারেনি।

এই সংবাদটি 541 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ