চিরিরবন্দরের নশরতপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার হয়রানি-দূর্নীতির অভিযোগ তদন্ত

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৬

চিরিরবন্দরের নশরতপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার হয়রানি-দূর্নীতির অভিযোগ তদন্ত

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১ নং নশরতপুর ইউনিয়নের ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুস সাদেকের হয়রানি ও দূর্নীতির সু-বিচার ও অপসারণে সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত আগামীকাল রবিবার সম্পন্ন হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, প্রায় দুই মাস পূর্বে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুস সাদেকের হয়রানি ও দূর্নীতির সু-বিচার ও অপসারণে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করে। উক্ত অভিযোগ কর্তৃপক্ষ আমলে নিয়ে আগামীকাল সরজমিনে তদন্ত করতে সংশ্লিষ্ট অভিযোগকারী বরাবরে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির স্বাক্ষরিত যার স্মারক নং-৩১.০২.২৭৩০.০০০.১৫.০১৫.১৬.২০৬ (২০) নোটিশ জারি করেছে। রবিবার নশরতপুর ভূমি অফিসে সকাল ১০.০০টায় শুনানির দিন ধার্য করা হয়েছে। অভিযোগকারিদের সাথে কথাবলে জানাগেছে, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুস সাদেক উক্ত অভিযোগ সমাধানে বিভিন্ন লোক দিয়ে নানা প্রলোভন ও হুমকিও দেখাচ্ছে।

ভূক্ত ভোগিরা সুষ্ঠু ভাবে উদ্ধর্তন কর্মকর্তার প্রতি অভিযোগগুলোর প্রকাশ্যে ও গোপনে তদন্ত পূর্বক ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুস সাদেকের আইনানুগ ব্যবস্থা গ্রহণে কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেছেন।

এই সংবাদটি 656 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ