ব্যাংকে ছেঁড়া নোট গ্রহন না করায় গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভ

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৬

ব্যাংকে ছেঁড়া নোট গ্রহন না করায় গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভ

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে সোনালী ব্যাংকে ছেঁড়া কাটা নোট গ্রহন না করায় গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোপের সৃষ্টি হয়েছে। বুধবার বিকাল ৩ টায় সোনালী ব্যাংকে গেলে দেখা যায় ৫ শত টাকার সামান্য ছেঁড়া নোট পাল্টাতে, ব্যাংকের ক্যাশিয়ার ও যুগ্ন জিম্মাদার নজরুল ইসলাম আপত্তি বোধ করেন। এ সময় বিষায়টি খুব জোরে সোরে জানা জানি হওয়ার পর ব্যাংক ম্যানেজার আবু হেনা জিএস টাকা পাল্টিয়ে দিতে বললে ক্যাশিয়ার তাতে অসম্মত হন। এ ব্যাপেরে দিনাজপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার মো:একরামুল হকের কাছে জানতে চাইলে তিনি জানান বিষায়টি খতিয়ে দেখা হবে। প্রমান পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন নেয়া হবে। ম্যানেজার আবু হেনা জানান, বিষায়টি খুব দুঃখজনক, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী টাকা পাল্টায়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্দ্বতন কৃর্তপক্ষের কাছে দাবি জানিয়েছে সাধারন জনগন।

এই সংবাদটি 635 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ