সিলেট-আখাউড়া রেললাইনের শতাধিক রেল ব্রিজ অধিক ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬

সিলেট-আখাউড়া রেললাইনের শতাধিক রেল ব্রিজ অধিক ঝুঁকিপূর্ণ

 

এম. মছব্বির আলী: বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের সিলেট ডিভিশনে সিলেট-আখাউড়া রেললাইনের শতাধিক রেলব্রিজ অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর এসব ব্রিজের উপর দিয়ে প্রতিদিন একের পর একটি ট্রেন ঝুঁকি নিয়ে চলাচল করছে। রেলপথের পাহাড়ি ছড়া ও নদীর উপর প্রায় ৬০-৭০ বছর পূর্বে নির্মিত এসব ব্রিজ দীর্ঘদিন যাবত রি-বিল্ডিং (পুনঃনির্মাণ) না করাই এই ঝুঁকির কারণ বলে জানিয়েছে রেলওয়ের দায়িত্বশীল সূত্র। এদিকে প্রায় দিন এ লাইনের বিভিন্ন স্থানে পাহাড়ি ছড়া ও নদীর উপর নির্মিত ব্রিজে নানা ত্র“টি দেখা দেয়ায় ঘণ্টার পর ঘণ্টা বিঘিœত হয় ট্রেন চলাচল। আর এতে চরম দুর্ভোগ পোহাতে হয় হাজার হাজার সাধারণ যাত্রীকে। রেলওয়ে প্রকৌশল বিভাগ সূত্র জানায়, সিলেট-আখাউড়া সেকশনে রেললাইনে তিন ফিট থেকে ৩০০ ফিট দীর্ঘ ব্রিজও রয়েছে। এ সেকশনের ১৭৭ কিলোমিটার দীর্ঘ রেলপথে ২৫০টির বেশি ছোট-বড় ব্রিজ রয়েছে। এখন থেকে ৬০-৭০ বছর আগে নির্মিত এসব ব্রিজ একবারও পুনঃনির্মিত হয়নি। ফলে পাহাড়ি ছড়া ও নদীতে বালু উত্তোলন ও ঢলের  কারণে মাটি দেবে গিয়ে এখন  অনেক ব্রিজই অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর এ কারণে এই রেল রুটের ব্রিজে এখন ঘন ঘন ত্র“টি-বিচ্যুতি  দেখা দেয়। রেলওয়ে সূত্র আরও জানায়, গত রোববার এই সেকশনের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান সংলগ্ন এলাকায় ১৫৭ নম্বর  রেল ব্রিজে ত্র“টি দেখা দেয়ায় দুপুর ৪টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। এসময় চট্টগ্রাম থেকে সিলেটমুখী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে, সিলেট থেকে ঢাকাগামী পারাবাত এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে এবং ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে আটকা পড়ে। জোড়াতালি দিয়ে প্রায় ছয় ঘণ্টা পর পুনরায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়। তবে ফাঁটল দেখা দেয়া ওই ব্রিজ দিয়ে চলাচলের সময় ট্রেনের গতি ঘণ্টায় পাঁচ কিলোমিটার নির্ধারণ করে দেয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সিলেট ডিভিশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, সিলেট-আখাউড়া সেকশনে রেলের ছোট-বড় শতাধিক ব্রিজ ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা প্রায় সময় এসব ঝুঁকিপূর্ণ ব্রিজ পুনঃনির্মাণের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। কিন্তু অপ্রতুল বরাদ্দের কারণে সবগুলো একসাথে পুনঃনির্মাণ করা সম্ভব হচ্ছে না।

 

এই সংবাদটি 777 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ