মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি স্বর্ণ পদক সম্মাননা ২০১৫ পদকে ভূষিত

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫

মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি স্বর্ণ পদক সম্মাননা ২০১৫ পদকে ভূষিত

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ই্উনিয়ন পরিষদের মেম্বার মিছবাউল হক মিনু ইউপি মেম্বার হিসাবে আন্তরিকতার সাথে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ইউপি মেম্বার সম্মাননা এওয়ার্ড –
২০১৫ অর্জনের পর “মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি স্বর্ণ পদক সম্মাননা ২০১৫ ”পদকে ভূষিত হয়েছেন।
সূত্রমতে, শ্রেষ্ঠ ইউপি মেম্বার সম্মাননার কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ একই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি স্বর্ণ পদক ১৫ ভূষিত করা হয়। গত ১৩ ডিসেম্বর সংগঠনের উপদেষ্টা,ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে বিজয় অর্জন ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন অব এ.বি তাজুল ইসলাম এম.পি তার হাতে ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল্লাহ হারুন, বিশেষ অতিথি সাবেক অতিরিক্ত সচিব মুহাম্মদ আব্দুল করিম, জনতা ব্যাংক লিমিটেডের সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, গোল্ডেন ড্রাগন লিমিটেডের ব্যবস্থা পরিচালক ফিরোজুর রহমান, শিক্ষা মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (নায়েম) সায়মা রহমান (রুমী), সমাজসেবক ও বিশিষ্ট নারীন উদ্যোক্তা নেলী ইসলাম, গীতিকার ও কবি এম,আর মনজু, খান ট্রাভেলস এর স্বত্বাধিকারী মোঃ রুকন উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি 653 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ