নতুন বই নিতে শিক্ষার্থীদের শুক্রবার স্কুলে যেতে হবে —- শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৫

নতুন বই নিতে  শিক্ষার্থীদের শুক্রবার স্কুলে যেতে হবে —- শিক্ষামন্ত্রী

বুধবার বৈঠকের পর শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী বলেন, শুক্রবার সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে। এজন্য মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান ওই দিন খোলা থাকবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২ জানুয়ারি সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের বই উৎসব আয়োজনের কথা ছিল। আগের দিন ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে এক সভায় ২ জানুয়ারির পরিবর্তে ১ জানুয়ারি শুক্রবার পাঠ্যপুস্তক উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এই সংবাদটি 1229 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ