ঢাকা |
প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ও দ্বিতীয় পর্বের পর আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় পর্বের লড়াই। এই পর্বের ময়দানী লড়াইয়ের প্রথম ম্যাচে আজ বরিশাল বুলসের মুখোমুখি হবে সিলেট সুপারর্স্টারস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই আসরে বিপিএলের ২১তম ম্যাচটি দুদলের জন্যই বিশেষ গুরুত্বের।
আজ বরিশালের বিপক্ষে সিলেট হেরে গেলে বরিশাল সবার আগে বিপিএলের সেরা চারে জায়গা করে নিবে। অন্যদিকে সিলেট হেরে গেলে বিদায় নিশ্চিত।
আর মুশফিকুর রহিমের সিলেটের বিপক্ষে বরিশাল জিতলে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কুমিল্লারও সেমিফাইনাল নিশ্চিত। শুরু থেকেই জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অধীনে দুর্দান্ত খেলে আসছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে আজ ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। কুমার সাঙ্গাকারার ঢাকাকে হারাতে পারলে আজ সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে রংপুরের।
চিটাগং বাকি থাকা ২ ম্যাচের মধ্যে যে কোন একটি ম্যাচ হারলেই বিদায় নেবে। সিলেটের বাকি চার ম্যাচ। রংপুর অথবা ঢাকা, যে কোন একদলকে বাকি থাকা সবকটি ম্যাচেই হারতে হবে এবং সিলেট নিজেদের সব ম্যাচ জিতলেই কেবল সেমিফাইনাল নিশ্চিত হবে।
কুমিল্লা ও বরিশাল দুই দলই ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট করে পেয়েছে। ৭ ম্যাচে ৪ জয়ে রংপুর ৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে। ৬ ম্যাচে ৩ জয়ে ঢাকা পেয়েছে ৬ পয়েন্ট।
টুর্নামেন্টে সবচেয়ে বাজে অবস্থায় আছে চিটাগাং ও সিলেট। ৮ ম্যাচে ২ জয়ে চিটাগাং ৪ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে ও ৬ ম্যাচে মাত্র ১ জয়ে সিলেট ২ পয়েন্ট পেয়ে সবার তলানিতে অবস্থান করছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।