দল নিবন্ধন সহজ করার দাবি

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৫

দল নিবন্ধন সহজ করার দাবি

নির্বাচন কমিশনে রাজনৈতিক দল নিবন্ধনের বিধান সহজ করার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে ‘রাজনৈতিক দল নিবন্ধন বাতিল দাবী পরিষদ’ নামের একটি সংগঠন।

 

বৃহস্পতিবার বিকেলে সংগঠনটি নির্বাচন কমিশনে এ দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে।

 

সংগঠন সূত্র জানিয়েছে, আহবায়ক প্রকৌশলী ম ইনামুল হক ও সদস্য সচিব সৈয়দ হারুন-অর-রশীদ স্বাক্ষরিত স্মারকলিপি ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে পাঠানো হয়।

 

এতে বলা হয়েছে, নতুন দল নিবন্ধন না দিয়ে পৌর নির্বাচনে বর্তমানে নিবন্ধিত দলগুলোকে প্রতীক দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। চলতি নিয়ম অনুযায়ি নতুন কোন দলকে নিবন্ধন পেতে ২৩টি জেলায় ও ১০০টি উপজেলায় দপ্তর থাকার প্রামান্য দাখিল করার কথা আছে, যা একটি কালাকানুন।

 

এছাড়া ১০০ ভোটারের পূর্বস্বাক্ষর গ্রহনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ভোট প্রদানের গোপনীয়তা ভঙ্গ করে এই কালাকানুন প্রয়োগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এই সংবাদটি 998 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ