ঢাকা |
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আজ বিকেলে ঢাকায় আসছেন ক্রিস গেইল। বরিশাল বুলসের পক্ষে মাঠ মাতাবেন এই ক্যারিবীয় তারকা।
শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ক্রিস গেইলের। বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। বরিশাল বুলসের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিপিএলের গত আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরের হয়ে খেলেছিলেন গেইল। বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে খেলেছিলেন তিনি।
গেইলকে বলা যায় টি-টোয়েন্টির ফেরিওয়ালা। বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি লিগগুলোতে তার দারুণ কদর। সহজাত আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল ও শক্তিমত্তার কারণে টি-টোয়েন্টিতে খুব কার্যকর তিনি। এই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সবচেয়ে সমৃদ্ধ ক্যারিয়ার তার। টি-টোয়েন্টিতে ২৬৭টি আন্তর্জাতিক ও লিগ ম্যাচে ১৭টি সেঞ্চুরি ও ৬৫টি হাফসেঞ্চুরি করেছেন গেইল। বল হাতে নিয়েছেন ৮৭টি উইকেট।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।