মহিবুর রহমান অ্যাপল’র মৃত্যুতে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির শোক প্রকাশ

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

মহিবুর রহমান অ্যাপল’র মৃত্যুতে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির শোক প্রকাশ

সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর কার্যকরী সদস্য, শিবগঞ্জ ও উপশহর শাখার সভাপতি মহিবুর রহমান অ্যাপল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি জামিল আহমদ লিটন, সাধারণ সম্পাদক জালাল আহমদ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শ্রমিক নেতা মহিবুর রহমান অ্যাপল শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁকে হারিয়ে শ্রমিক নেতৃবৃন্দ একজন অভিভাবককে হারিয়েছেন। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
২২ নভেম্বর রবিবার নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুম মহিবুর রহমান অ্যাপল এর রূহের মাগফেরত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই সংবাদটি 47 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ