সিলেট বিভাগে চলতি বছরে হামে ১৭২ জনের মৃত্যু

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

সিলেট বিভাগে চলতি বছরে হামে ১৭২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে চলতি বছরে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৭ জন, সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ৭ মাস এবং অপরজনের বয়স ২ বছর ২ মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত সন্দেহে ৫৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এই সংবাদটি 20 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ