ঢাকা |
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬
বিশেষ প্রতিনিধি, বিয়ানীবাজার
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লাউতা ইউনিয়নের থানাবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বিয়ানীবাজার উপজেলার জলঢুপ (দক্ষিণ পাড়িয়াবহর) গ্রামের মোবারক মিয়ার ছেলে হাসান আহমদ (২০) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে হিফজুল করিম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিয়ানীবাজার থানা পুলিশের রাত্রিকালীন মোবাইল-৬ ডিউটি ও মাদক উদ্ধার টিমের কাছে গোপন সংবাদ আসে, থানাবাজার-শাহবাজপুর পাকা সড়কের ‘আমগাছের তল’ ব্রিজ এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশের একটি দল ভোর ৫টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পরে স্থানীয় সাক্ষী সাইদ আহমদ (২০) ও সিদ্দিক আহমদ সাব্বিরের (২৬) উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় হাসান আহমদের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিস এবং হিফজুল করিমের প্যান্টের ডান পকেট থেকে ৩৬ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১৩ দশমিক ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার ৮০০ টাকা। পরে বিধি অনুযায়ী ইয়াবাগুলো জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বড়লেখা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিয়ানীবাজার, গোলাপগঞ্জসহ সিলেট জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।