দোয়ারাবাজারে চাঞ্চল্য: বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে জার্মানির সমর্থক আটক

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

দোয়ারাবাজারে চাঞ্চল্য: বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে জার্মানির সমর্থক আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকরাম আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ জানায়, শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগের পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত আকরাম আলীকে আটক করে পুলিশ।
আটক আকরাম আলী একই ইউনিয়নের তিলুরা এরুয়াখাই গ্রামের মৃত ইরশাদ মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি নিজেকে জার্মানি ফুটবল দলের একজন অন্ধ সমর্থক হিসেবে পরিচয় দিতেন।
ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি 46 বার পঠিত হয়েছে