ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬
মোঃ সাব্বির হোসেন, গলাচিপা প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃতি ছাত্রী তাইজিন ইসলাম শ্রাবণী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ৭৪ তম স্থান অর্জন করে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
তাইজিন ইসলাম শ্রাবণী গলাচিপা পৌরসভার সাবেক মহিলা কমিশনার শামিমা কাদের রোজির কন্যা এবং বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মাদ পাবলিক কলেজের ছাত্রী। তার এই সাফল্যে পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাজুড়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।
শ্রাবণীর পরিবার জানায়, ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও পরিশ্রমী ছিলেন। নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই আজ এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এদিকে শ্রাবণীর এই অর্জনে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মাদ পাবলিক কলেজের শিক্ষকবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক ও শিক্ষানুরাগী মহলও তাকে অভিনন্দন জানিয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাইজিন ইসলাম শ্রাবণী বলেন, “এই সাফল্যের পেছনে আমার বাবা-মা, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান রয়েছে। আমি সবার দোয়া ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে চাই।”
এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছেন৷
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।