ঢাকা |
প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মালিকবিহীন অবস্থায় পাওয়া গেল ৯ মেট্রিক টন পেঁয়াজ। পরে শনিবার শ্রীমঙ্গল থানা চত্বরে খোলা নিলামে ৩ লাখ ৮৭ হাজার টাকায় এ সব পেঁয়াজ বিক্রি করা হয়।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সেন্ট্রাল রোড থেকে একটি ট্রাকে পরিত্যক্ত ৯ মেট্রিক টন পেঁয়াজ উদ্ধার করে পুলিশ। এ সময় পেঁয়াজের কোনো বৈধ কাগজপত্র ও মালিক দাবিদার না থাকায় পুলিশ পরিত্যক্ত হিসেবে পেঁয়াজভর্তি ট্রাকটি থানায় নিয়ে আসে।
শনিবার দুপুরে সমশেরনগরস্থ চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা সজল কান্তি দাসের উপস্থিতিতে এ নিলাম কার্যক্রমে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, ওসি (তদন্ত) সোহেল রানা, এসআই আল আমিনসহ অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যবসায়ী হাজী কামাল হোসেন ৩ লাখ ৮৭ হাজার টাকায় পেঁয়াজ ক্রয় করেন এবং এ টাকা সরকারি কোষাগারে রাজস্ব হিসাবে জমা হয়।
পুলিশ ধারণা করছে, স্থানীয় কোনো ব্যবসায়ী অতি মুনাফার লোভে ৯ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে চোরাইপথে শ্রীমঙ্গলে নিয়ে আসতে পারে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।