জন আকাঙ্ক্ষিত বাজেট ঘোষণা আজ

প্রকাশিত: ৩:৫১ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২০

জন আকাঙ্ক্ষিত বাজেট ঘোষণা আজ

নভেল করোনাভাইরাসের কারণে টালমাটাল দেশের অর্থনীতি। একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থায় আছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো। অনেকেই চাকরি হারিয়েছে। চাকরি হারাতে পারে দেড় কোটি মানুষ। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের সঞ্চয় প্রায় শেষ। প্রান্তিক মানুষ খাবারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে। এমন দুর্যোগের মধ্যে ব্যবসায়ী ও সাধারণ মানুষের লক্ষ্য একটিই—টিকে থাকা। এই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার আগামী অর্থবছরের (২০২০-২১) বাজেট ঘোষণা করা হচ্ছে।

এই সংবাদটি 1019 বার পঠিত হয়েছে