ঢাকা |
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ১৯, ২০২০
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
করোনা প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পরা এবং সমাজের দুস্থ ও অসহাশ মানুষদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী,বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কেন্দ্রীয় তৃণমূল দলের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দঃ জেলা বি, এন,পির যুগ্ম আহবায়ক এবং গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির গণমানুষের নেতা এডঃআল-ফাতাহ্ খান সাহেবের নিজস্ব অর্থায়নে আজ ১৮-৫-২০২০ ইং ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নে ১১২ নং দত্তন্নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ দক্ষিন জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম দিদার, লংগাইর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোখলেছুর রহমান,পৌর ছাত্রদলের সভাপতি পার্থী এবং তরুণ উদীয়মান নেতা মোস্তাফিজুর রহমান শুভ,পাগলা থানা ছাত্রদল নেতা মাসুম মিয়া, আশিক, রিয়াদ সহ বি,এন,পি,ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।স্থানীয় সূত্রে জানা যায়,দেশে করোনা সংকটের আবির্ভাবের সূচনা লগ্ন হতে ইতিমধ্যে বিএনপি নেতা এডভোকেট আল-ফাতাহ্ মোহাম্মদ হান্নান খানের নিজস্ব অর্থায়নে গফরগাঁও উপজেলা-পাগলা থানা অধিনস্থ পৌরসভা,ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডের মোট ১৫০০০ অসহায়-কর্মহীন দুস্থদের মাঝে ত্রান-সাহায্য প্রদান করা হয়েছে এবং আসন্ন ঈদুল ফিতরেও তিনি এই রকম মানবসেবামূলক কাজ অব্যাহত রাখবেন এমনকি প্রয়োজনে যতদিন এ জাতীয় সংকট থেকে মানুষ মুক্তি না পাবে ততদিন তিনি তার সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবেন।গফরগাঁওয়ে বিএনপি নেতা আল ফাতাহ্ খানের এরকম কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেছেন জেলা সহ কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।