ঢাকা |
প্রকাশিত: ৩:৩৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
স্ত্রী নির্যাতনের মামলায় স্বামী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলামকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বারবাজার ফাঁড়ির পুলিশ তাকে আটক করে। নির্যাতনের অভিযোগ এনে তার স্ত্রী গত বুধবার কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিন পুলিশ তাকে আটক করেছে। স্ত্রী নিশাত সুলতানা আফরিন লিখিত অভিযোগে জানান, তার স্বামী প্রায়ই যৌতুকের টাকার জন্য তার উপর শারিরীক ও মানুষিক চাপ দিতো। কিন্তু গত ৫ মে স্ত্রী বাড়িতে সাংসারিক কাজ করার সময় রাশেদুল ইসলাম স্ত্রীকে ঘরে ডেকে নিয়ে টাকা ও স্বর্ণালংকার চাই। কিন্তু স্ত্রী এসব দিতে অস্বীকার করলে তাকে ঘরের মধ্যে উপর্যুপরি মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বারবাজার পুলিশ ফাঁড়ির আইসি এসআই শিকদার মনিরুল ইসলাম জানান, মামলার বাদী স্ত্রীর অভিযোগ তার উপর প্রায়ই নির্যাতন চালাতো স্বামী প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলাম। যৌতুক ও টাকার জন্য নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়াতে বাধ্য হয়ে তার স্ত্রী থানাতে ওই মামলা করেন। এ মামলায় তাকে আটক করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, স্ত্রীর মামলায় তার স্বামী জনপ্রতিনিধি রাশেদুলকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।