ঢাকা |
প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২০
করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার ৫ দিন সাধারণ ছুটি ঘোষণা করলেও এই সময়ে খোলা থাকবে ব্যাংক।
তবে এ সময় ব্যাংকিং লেনদেনের সময় কমিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে। আর ব্যাংক খোলা থাকবে দুপুর দেড়টা পর্যন্ত।
সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
এর আগে সোমবার বিকালে করোনাভাইরাস নিয়ে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাংকে ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে।
ব্রিফিংয়ে সরকার আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকুরেরা।
এরপর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ ছুটিতে সব ব্যাংক খোলা থাকবে।
মানুষের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ক নির্দেশনা সার্কুলার দিয়ে ব্যাংকগুলোকে জানিয়ে দেয়া হবে। বিভিন্ন ছুটিতেই ব্যাংকগুলোকে এ রকম খোলা রাখা হয়।
গত ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৯ হাজার মানুষ।
বাংলাদেশে এই পর্যন্ত ৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৩৩ জন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।