শিক্ষা মন্ত্রীর সফরসূচী

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮

শিক্ষা মন্ত্রীর সফরসূচী

গত ২৬ আগস্ট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেট জেলা সফরের উদ্দেশ্যে আসেন এবং বিভিন্ন কর্মসূচীতে যোগদান করেন।
আজ ২৮ আগস্ট মঙ্গলবার তিনি সকাল ১০ ঘটিকায় তাঁর স্বেচ্ছাধীন তহবিল হতে উপজেলা মিলনায়তনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ করবেন। দুপুর ১২.৩০ ঘটিকায় আমুড়া ইউনিয়নের উত্তর ইসলামটুলা রাস্তার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। বিকাল ৪ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের ওএঅ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষাণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।
২৯ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকায় নালবহর উচ্চ বিদ্যালয়ের নবনির্মত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। দুপুর ১ ঘটিকায় মিনারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। দুপুর ২.৩০ ঘটিকায় মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। বিকাল ৩.৩০ ঘটিকায় মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। সন্ধ্যা ৬ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগ বিয়ানীবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগদান করবেন।
৩০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের নবনির্মত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। বেলা ১১.৩০ ঘটিকায় বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভাবনের উচ্চ বিদ্যালয়ের নবনির্মত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। দুপুর ১২ ঘটিকায় বৈরাগীবাজার আইডিয়াল কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। দুপুর ১.৩০ ঘটিকায় দুবাগ আইডিয়াল স্কুলের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।
দুপুর ২ ঘটিকায় দুবাগ বাজার হাফিজিয়া মাদরাসার নতুন ভবনের শুভউদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। বিকাল ৩ ঘটিকায় দুবাগ স্কুল এন্ড কলেজ পরিদর্শন ও সূধী সমাবেশে যোগদান করবেন। সন্ধ্যা ৬ টায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।
৩১ আগস্ট শুক্রবার সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন মাদরাসার অনুকুলে মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অনুদান বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। সকাল ৯.৩০ ঘটিকায় শিক্ষামন্ত্রীর স্বেচ্চাধীন তহবিল হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ, বিভিন্ন ক্লাব ও সংস্থার অনুকুলে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।
সকাল ১০.৪৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এই সংবাদটি 602 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ