ঢাকা |
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৭

কেন্দ্রীয় জাসাসের সাধারন সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান বলেছেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করব। আমি বিয়ানীবাজারের সন্তান । তাই বিয়ানীবাজারের উন্নয়নের স্বপ্ন দেখি । দেশে বিদেশে বিয়ানীবাজারের মানুষ নেতৃত্ব দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন আমিও দীর্ঘসময় প্রবাসে ছিলাম এখন নাড়ীর টানে আমার জন্মভূমি বিয়ানীবাজারের উন্নয়নের স্বপ্ন দেখি।
বুুধবার (৬ ডিসেম্বর) বেলা দু’টায় স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বিয়ানীবাজারে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি তার বক্তব্যে আরো বলেন, ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গসংঘটন জাসাসের সাথে সম্পৃক্ত হয়ে আজ অব্দি কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, যে দায়িত্বে থাকি বিয়ানীবাজারের মানুষের জন্য কাজ করবো। বিয়ানীবাজারে উন্নয়নের প্রয়োজন। এখানকার রাস্তা-ঘাটের বেহাল অবস্থা তুলে ধরে তিনি বলেন এরকম অবস্থা থেকে বিয়ানীবাজারকে উত্তরণ করে উন্নয়নের পথে এগিয়ে নিতে বিএনপিকে আবার ক্ষমতায় আনতে হবে।
তিনি আরো বলেন আওয়ামীলীগ দেশের মানুষের কল্যাণে কোন কাজ করছে না। শুধু বিরোধী দলকে আটক করে হয়রানী করছে । ১৯৭২ সালে জহির রায়হনকে গুমের কথা উল্লেখ করে তিনি বলেন আওয়ামীলীগ খুন, গুমের রাজনীতি করে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা’র (জাসাস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান। এ লক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি নির্বাচনী এলাকায় কাজও শুরু করেছেন। দলের মনোনয়ন এবং বিজয়ী হলে তিনি এলাকার উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। এজন্য হেলাল খান সকলের দোয়া এবং সাংবাদিকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।
তিনি বলেন, ‘সিলেটের ৬টি আসনে বিএনপির মনোনয়ন কে পাবেন তা আমি জানবো। এ হিসেবে ম্যাডামকে বলবো সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে যেনো ধানের শীষ প্রতীকে নির্বাচন হয় এবং বিএনপির ত্যাগী নেতা যেনো এর কান্ডারি হন। হেলাল খান বলেন, আমার বিশ্বাস দল মনোনয়ন দিলে শতভাগ নিশ্চিত আমি বিজয়ী হবো।’ তিনি বলেন, ‘বিগত বন্যার সময় ত্রাণ সামগ্রী নিয়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়াও স্থানীয় বিএনপির সভা সমাবেশসহ সকল রাজনৈতিক প্রতিকূল পরিবেশে নেতাকর্মীদের পাশে ছিলাম এবং পাশে থাকবো।’
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এমএ মান্নান, বিএনপি নেতা আবুল ফাত্তাহ বকশি, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজি আব্দুল মতলিব, মহানগর বিএনপি সহসভাপতি আব্দুল ফাত্তাহ বকশী, সহ সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, যুগ্ম সম্পাদক ফয়ছল উদ্দিন, সহ সম্পাদক হাফিজুর রহমান, যুবদল সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
কামাল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক আহমদ, সাইফ উদ্দিন, আলী হাছান, দৌলা হোসেন সুবাষ, হোসেন আহমদ দোলন, সাইফুল ইসলাম, আব্দুল আজিজ, আলতাফ হোসেন, সেলিম উদ্দিন, আব্দুল মান্নান, ময়নুল ইসলাম, জাবেদুল হক দুদু, শাহজাহান আহমদ, ওয়াহিদুর রহমান, ফখর উদ্দিন, নাজিম উদ্দিন, জব্বার হোসেন, জুবের আহমদ, আব্দুল হালিম রানা, এম আলম হোসেন চৌধুরী প্রমুখ।।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।