সমস্যা জর্জরিত সারপার হাফিজিয়া দাখিল মাদরাসা

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৭

সমস্যা জর্জরিত সারপার হাফিজিয়া দাখিল মাদরাসা

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাধীন সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসাটি দীর্ঘদিন যাবত নানাবিধ সমস্যায় জর্জরিত। অতি প্রাচীন এ মাদ্রাসাটি ১৯৪৪ ইং সনে স্থাপিত হয়। তখন সিলেট মৌলভীবাজার জেলার একটি প্রসিদ্ধ হাফিজিয়া মাদ্রাসা নামে খ্যাত ছিল। ১৯৯৫ ইং সনে মাদরাসাটি ইবতেদায়ী স্বীকৃতি লাভ করে। ২০০৯ সালে দাখিল পাঠদানের অনুমতি লাভ করে ২০১৪ সনে দাখিল স্বীকৃতি লাভ করে। মাদরাসায় প্রায় ৪৫৫ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। মাদরাসার ভবন সমস্যা বর্তমানে একটি মারাত্বক সমস্যা হয়ে দাঁিড়য়েছে। ছাত্র- ছাত্রীদের ক্লাসে সংকুলান হচ্ছেনা। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়া লাইব্রেরী কক্ষ নেই। নেই মাল্টিমিডিয়া ক্লাসরুম। নেই শিক্ষক মিলনায়তন। সমস্যার ভারে নুয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। মাদরাসা পরিচালনা কমিটির সাথে আলাপকালে জানা যায়- এতদ অঞ্চলের সবচেয়ে প্রাচীণ মাদরাসা হচ্ছে সারপার মাদরাসা। পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সাথে আলাপকালে তারা জানান- দীর্ঘদিন যাবত স্বীকৃতি প্রাপ্ত হয়েও মাদরাসাটি ভবন সমস্যা ছাড়াও সরকারী অনুদান না পাওয়ায় এলাকাবাসী থেকে শিক্ষক কর্মচারীদের বেতন/ভাতার ব্যয়ভার বহন করা দুঃসাধ্য হয়ে পড়েছে। মাদসার ১১৯ শতক ভূমি, পুকুর, খেলার মাঠ সহ যাবতীয় অবকাঠামো পর্যাপ্ত রয়েছে। প্রতিবছর জেডিসি ও দাখিল পরীক্ষার ফলাফল শতভাগ ও জিপিএ ৫ সহ সন্তোষজনক রয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা তেরাব আলী জানান যথাশীঘ্র প্রতিষ্ঠানটি এম.পি.ও ভূক্তি প্রয়োজন। সদস্য কয়েছ আহমদ বলেন- এলাকাবাসীর প্রাণের দাবী অতি প্রাচীন এ মাদরাসাটি অবিলম্বে এম.পি.ও ভূক্তি করনের জন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। শিক্ষায় অনগ্রসর সীমান্তবর্তী সুনাই নদী ও মুড়িয়া হাওর বেষ্ঠিত এলাকায় অবস্থিত মাদরাসাটি এমপিও ভূক্ত হলে অত্র এলাকায় শিক্ষার আলো বিস্তারে আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে সচেতন মহল মনে করেন।

 

এই সংবাদটি 743 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ