শ্রীমঙ্গলে সাংবাদিক কে পি দাস’র মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

শ্রীমঙ্গলে সাংবাদিক কে পি দাস’র মৃত্যুতে শোক প্রকাশ

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল মৌলভীবাজার।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে প্রকাশিত ও প্রচারিত বিশিষ্ট সাংবাদিক মরহুম এম বি এ বেলাল কর্তৃক প্রতিষ্ঠিত “দৈনিক খোলাচিঠি” ও “সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির” সহকারী সম্পাদক ও সাংবাদিক কে পি দাশ ভুলু শনিবার রাত ৯ টায় সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তাহার মৃত্যুতে“শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবে”র সভাপতি ও “আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকমে”র প্রধান সম্পাদক আনিছুল ইসলাম আশরাফী এক লিখিত শোক বার্তায় বলেন, প্রয়াত কে পি দাস ভুলু ছিলেন একজন অক্লান্ত পরিশ্রমকারী,সংবাদ নিবেদিত প্রাণ,যিনি দিনরাতে বহু সাংবাদিকের প্রেরিত সংবাদকে সাজিয়ে গুছিয়ে পাঠকের যোগ্য করে তুলে দিতেন পাঠকদের মত করে,আমরা তার এ প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার ও নিকটাত্মীয়দের সমবেদনা জানাচ্ছি।

শোক বার্তায় তিনি আরও বলেন,তার মৃত্যুতে শ্রীমঙ্গলবাসী একজন অভিজ্ঞ সংবাদ তৈরির কারিগরকে হারালেন যা অপূরণীয় থেকে যাবে স্থানিয় সাংবাদিক অঙ্গনে।

এই সংবাদটি 1485 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ